রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

মালির দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। পরিবহন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার এ দেশের একেবারে উত্তরের বানকৌমানায় গিনি সীমান্তের কাছের কানগাবা শহর অভিমুখী জাতীয় মহাসড়কে স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৯ জন নিহত এবং ২১ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গাড়ির গতি বেশি থাকায় এবং সড়ক আইন অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায় শ’ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ২০ মে মালির দক্ষিণাঞ্চলে বাস ও লরির মধ্যে মুখোমুখী সংঘর্ষে ২০ জন প্রাণ হারান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com