মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বাবুগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

বাবুগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এসময় বঙ্গমাতা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় গতকাল উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক এবং বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কর্মময় দিনগুলোর ওপর স্মৃতিচারণ করে অনুষ্ঠিত ওই আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলার ৬ জন অসহায়-দুঃস্থ নারীকে ৬টি সিঙ্গার সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় উপজেলা মহিলা সংস্থাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com