বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
বরগুনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ১

বরগুনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ১

 

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনার তালতলী উপজেলায় জাকির তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে তার চাচাত ভাই শুককুর তালুকদারের বাহিনী পিটিয়ে হত্যা হত্যা করেছে। ঘটনায় ফাতেমা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (০২ মার্চ) সকালে উপজেলার গেন্ডামারা গ্রামে।

পুলিশ জানিয়েছে- শুক্রবার সকাল ৬টার দিকে তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের রহমানের ছেলে জাকির তালুকদার (৫৫) তার বাড়ির পশ্চিম পার্শের নিজের একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ দিচ্ছিল। ওই সময় তার চাচাত ভাই শুককুর তালুকদার, মাহতাব তালুকদার, শহীদ তালুকদার, কালাম তালুকদার ওই পুকুরটি তাদের দাবি করে সেচ দিয়ে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষ শুককুর তালুকদার এবং তার ভাইয়েরা মিলে জাকির তালুকদারকে বেদম মারধর করেন। একপর্যায়ে জাকির তালুকদার মাটিতে লুটিয়ে পড়লে স্বজোরে তার বুকে পাজরে এবং পেটে লাথি মারেন। মারধরে প্রতিপক্ষের নারীরাও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাকির তালুকদারের ডাকচিৎকার শুনে এলাকাবাসী এবং স্বজনেরা ছুটে এসে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জাকির তালুকদারকে হাসপাতালে নিয়ে আসার সময় পুকুরের পাড়ায় জাকির তালুকদারের লাগানো বিভিন্ন প্রজাতির ফলের গাছ প্রতিপক্ষরা জোরপূর্বক কেটে নিয়ে যায় বলেও অভিযোগ করেছে ছেলে মো: শফিকুল ইসলাম। নিহত জাকির তালুকদারের স্ত্রী শাহনাজ বেগম সাংবাদিকদের বলেন- ‘কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে মেরে ফেলে। এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি। তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বরিশালটাইমসকে জানিয়েছেন- জাকির তালুদার নিহতের ঘটনায় শুককুর তালুকদারের স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় পলাতক বাকিদেরও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। সেই সাথে একটি হত্যা মামলার প্রস্তুতিও চলছে বলে জানান ওসি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com