সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
সেই মজনুর বিচার শুরু ২৬ আগস্ট

সেই মজনুর বিচার শুরু ২৬ আগস্ট

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের আলোচিত মামলার আসামি মো. মজনুর বিচার শুরু হচ্ছে আগামী ২৬ আগস্ট। গতকাল রবিবার মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুজ্জামান বিচার শুরুর এ তারিখ ঠিক করেছেন। ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এ তথ্য নিশ্চিত করে জানান, ওইদিন আসামির উপস্থিতিতে তার বিরুদ্ধে চার্জগঠনের শুনানি হবে। মামলাটিতে

গত ১৬ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঢাকা সিএমএম আদালতে আসামি মজনুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এর পর করোনা ভাইরাসের কারণে দেশের সব আদালত ছুটিতে থাকায় এ মামলারও কার্যক্রম বন্ধ ছিল। গত ৫ আগস্ট থেকে ফের কার্যকম শুরু হওয়ার পর সিএমএম আদালত ওই চার্জশিট ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠান। এর পর গতকাল বিচারের তারিখ ঠিক করলেন ট্রাইব্যুনাল।

মামলায় চলতি বছর ৯ জানুয়ারি আদালত আসামি মজনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত ১৬ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মজনু। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে সে কারাগারেই আছে।

গত ৫ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে আর্মি গলফ ক্লাব মাঠসংলগ্ন ফুটপাত দিয়ে যাচ্ছিলেন ওই ঢাবি ছাত্রী। এ সময় আসামি মজনু পেছন থেকে তাকে ধাক্কা মেরে ফুটপাতে মাটিতে ফেলে গলা চেপে ধরে। চিৎকার করতে গেলে মজনু তাকে কিল-ঘুষি মারলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এ সময় অচেতন অবস্থায়ই মজনু তাকে ধর্ষণ করে মেয়েটির বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর দিন ভিকটিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে র‌্যাব-১, উত্তরার সিপিসি ১-এর একটি দল ৮ জানুয়ারি মজনুকে ক্যান্টনমেন্ট থানাধীন শ্যাওড়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ভিকটিমের ব্যাগ, জিন্সের প্যান্ট, জ্যাকেট, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। পরবর্তীতে র‌্যাব জানায়, আসামি মজনু একজন সিরিয়াল রেপিস্ট এবং মাদকাসক্ত। প্রতিবন্ধী-ভিক্ষুক নারীরাও মজনুর হাত থেকে রেহাই পায়নি। মানসিক প্রতিবন্ধীদের টার্গেট করে সে সুযোগ বুঝে তাদের ধর্ষণ করত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com