সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
নিউজিল্যান্ডে করোনার নতুন সংক্রমণ, পেছাল জাতীয় নির্বাচন

নিউজিল্যান্ডে করোনার নতুন সংক্রমণ, পেছাল জাতীয় নির্বাচন

নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এর ফলে দেশটিতে আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডে টানা ১০২ দিন স্থানীয়ভাবে কোনো করোনা সংক্রমণ ছিল না। তবে দুদিন আগে দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে করোনার নতুন একটি করোনা ক্লাস্টার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

গতকাল রোববার পর্যন্ত অকল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন। আর পুরো দেশে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ জন।

আজ সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে ১৭ অক্টোবর করার ঘোষণা দেন। জাসিন্ডা বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আমাদের আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই।’

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, সে দেশের প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। তবে এ নির্বাচন পিছিয়ে দিতে দেশটির বিরোধী দলও সরকারকে অনুরোধ করেছিল।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে, বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের মাধ্যমেই নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com