সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো একমাস স্থগিত

বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো একমাস স্থগিত

করোনাভাইরাস সংক্রমন বিস্তারের পরিপ্রেক্ষিতে দলের সাংগঠনিক কার্য্ক্রম ও পূর্ণগঠন প্রক্রিয়ার ওপর চলমান স্থগিতাদেশ আরো একমাস বাড়িয়েছে বিএনপি।

রোববার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত মার্চে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে কয়েক দফায় দলের সাংগঠনিক কার্য্ক্রমের বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দলটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন প্রক্রিয়া ১৫ আগষ্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ক্রমে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী সকল স্তরের ইউনিট সমূহের নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট কমিটির সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী. সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com