বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
সিঙ্গাপুরে ৪ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

সিঙ্গাপুরে ৪ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

সিঙ্গাপুরের এক নাগরিকসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)। অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এ খবর জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে গ্রেপ্তার ব্যক্তিদের কমপক্ষে ৬ মাসের জেল অথবা সর্বোচ্চ দুই বছরের জেল দেওয়া হতে পারে। সঙ্গে জরিমানা করা হতে পারে ৬ হাজার ডলার।

আইসিএ এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার আইন প্রয়োগকারীরা অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চারজন বাংলাদেশি। একজন সিঙ্গাপুরের নাগরিকও আছেন। তাদের বয়স ২৫ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।

স্ট্রেইটস টাইমস বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। তারা অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিএ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com