মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে পোশাক শ্রমিককে ‘গণধর্ষণ’

চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে পোশাক শ্রমিককে ‘গণধর্ষণ’

গাজীপুর সদর উপজেলা হোতাপাড়া এলাকায় চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ হাসান জনি ও রাকিব হাসান নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জনির বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তিনি পাবনার চাটমোহর থানার দুতিয়া এলাকার বাসিন্দা। রাকিব হাসান গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা জসিম উদ্দিন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার রুদ্রপুর এলাকায় স্থানীয় শ্যামলী রিসোর্ট থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। সে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে গত সোমবার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই রিসোর্টের একটি কক্ষে নিয়ে গিয়ে জনি ও রাকিব তাকে গণধর্ষণ করে। সোমবার গভীর রাতে জয়দেবপুর থানায় মামলা করেন ওই নারী পোশাক শ্রমিক। রাতেই অভিযান চালিয়ে জনি ও রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানান, ভুক্তভোগীর স্বামীও একটি পোশাক কারখানার শ্রমিক। তারা মনিপুর এলাকায় ভাড়া থাকতেন। জনি তাদের পূর্ব পরিচিত। সেও এক সময় স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। পরে চাকরি চলে গেলে রাকিবদের বাড়ি থেকে তাদের গবাদি পশু দেখাশুনা করত জনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com