সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
রহমতপুরের কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষির কর্মশালা অনুষ্ঠিত

রহমতপুরের কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষির কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ ভাসমান কৃষি (বারি অংগ) প্রকল্পের গবেষণা, সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন শীর্ষক দু‘দিনের কর্মশালা আজ রহমতপুরের কৃষি গবেষণা কেন্দ্রে শেষ হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (গবেষণা) ডক্টর মো. মিয়ারুদ্দিন। তিনি বলেন, খাবার পেটপুরে খেলেই হবে না, নিরাপদও হতে হবে। এর উৎস হিসেবে ভাসমান কৃষির অবদান অনন্য। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রিফাতুল হোসাইন। গেস্ট অফ অনার হিসেবে ছিলেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আলমগীর হোসেন।বারি, গোপালগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস.এম. কামরুজ্জামান, মৌলভীবাজারের সিএসও ড. রফিউদ্দিন, বরিশালের পিএসও ড. মো. আলিমুর রহমান, ডিএই ঝালকাঠির জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি প্রমুখ। অনুষ্ঠানে সরাসরি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি সংশ্লিষ্ট ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com