রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
ভোলার ইলিশা-রাজাপুর শহর রক্ষা বাঁধে আবারও ধ্বসের আশঙ্কা

ভোলার ইলিশা-রাজাপুর শহর রক্ষা বাঁধে আবারও ধ্বসের আশঙ্কা

ভাঙনে ছোট হয়ে আসছে ভোলা
ভোলা প্রতিবেদক ॥ ভোলার ইলিশা-রাজাপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের দুইশো মিটার ব্লক মেঘনার বুকে বিলীন হওয়ার পর তা পূর্ণ সংস্কার চলাবস্থায় আবারও ব্লক ধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে ইলিশা-রাজাপুরের ৭ ও ১৮নং চ্যানেলসহ বেশ কয়েকটি চ্যানেলে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনে ক্রোমশ ছোট হয়ে আসছে ভোলা জেলা। আর ব্লক ও জিওব্যাগ ফেললেও হুমকির মুখে শহর রক্ষা বাঁধসহ অন্যান্য প্রকল্প। ভোলার নদী তীরের সংরক্ষণ প্রকল্পগুলো ৩৪০ কোটি টাকার। ইলিশা-রাজাপুর প্রকল্প এলাকার দুইশো কিলোমিটার ব্লক এরই মধ্যে মেঘনা নদীতে ধ্বসে পড়লে তা পূর্ণ সংস্কারের উদ্যোগ নেয় জেলা পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড বলছে, মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে সাড়ে ৩ হাজার বর্গ কিলোমিটারের আয়তন ভোলা ক্রমশো ছোট হয়ে আসছে। দীর্ঘ আন্দোলন আর দেন-দরবারের পর ভাঙন রোধে ৬ হাজার কোটি টাকার ৭ মেগাওয়াট প্রকল্প নেওয়া হয়েছে। যেকোনো সময় অতি জোয়ারে মূল বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বেড়িবাঁধের পাশে থাকা অর্ধশত গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আরো জানান, ভোলার ৩৭৬ কিলোমিটার নদী তীরের বিভিন্ন স্থানে ১১২ কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ ও ভাঙন প্রবণ। সংকট নিরসনে বিশেষজ্ঞ দল কাজ করছে। শীঘ্রই ধ্বসে যাওয়া বাঁধ সংস্কার সম্ভব হবে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহামুদ হাসান জানান, এরই মধ্যে ৭ ভাগ এলাকায় ভাঙন বন্ধ হয়েছে। ২০২২ সালের মধ্যে শতভাগ ভাঙন রোধ সম্ভব হবে। তবে তীব্র জোয়ারের ফলে ব্লকের নিচে থাকা মাটি ধেয়ে চলে যাচ্ছে বলে এ আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com