বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
আগৈলঝাড়ায় করোনা বিজয়ী এসআই তৈয়বুরের যোগদান : নতুন শনাক্ত ৪

আগৈলঝাড়ায় করোনা বিজয়ী এসআই তৈয়বুরের যোগদান : নতুন শনাক্ত ৪

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় এক স্বাস্থ্য কর্মী, ব্যবসায়ী দম্পতিসহ নতুন করে আরও চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন চার জন আক্রান্ত নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩জন, সুস্থ হয়েছেন ৫০জন, মারা গেছেন ৪জন। করোনা বিজয়ী এসআই তৈয়বুর রহমানের কর্মস্থলে যোগদান। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, ১৯ জনের নমুনা বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করা হলে সোমবার রাতে ওই পরীক্ষার ফলাফলে গত ২৪ ঘণ্টায় বড়মগড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মী, নগড়বাড়ি গ্রামের ব্যবসায়ী দম্পতি ও উত্তর শিহিপাশা গ্রামের একজন বাসিন্দাসহ মোট চার জনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদিকে একই দিন সাত জনের শরীরে করোনা ভাইরাস নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি।
আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গত ৭ জুলাই এসআই তৈয়বুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন। করোনা বিজয়ী এসআই তৈয়বুর রহমান মঙ্গলবার সকালে কর্মস্থলে যোগদান করেছেন। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রব হাওলাদার এর উপস্থিতিতে করোনা জয়ী এআই তৈয়বুর রহমানকে পুলিশ সদস্যরা হাততালি ও ফুল দিয়ে বরণ করে নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com