বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
টেকসই নিরাপত্তা ব্যাবস্থার জন্য জনগনের সহযোগিতা আবশ্যক : ডিসি খাইরুল আলম

টেকসই নিরাপত্তা ব্যাবস্থার জন্য জনগনের সহযোগিতা আবশ্যক : ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে টেকসই নিরাপত্তা ব্যাবস্থার কোন বিকল্প নেই। সেই টেকসই নিরাপত্তা ব্যাবস্থার জন্য জনগনের সহযোগিতা ও সম্পৃক্ততা আবশ্যক। আর সে উদ্দেশ্য পুলিশকে জনমুখী ও জনবান্ধব করার জন্য বিট পুলিশিং ব্যাবস্থা চালু করা হয়েছে। মঙ্গলবার(১৮ আগষ্ট) দুপুরে বরিশাল এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত বিট পুলিশিং সংক্রান্ত কর্মশালায় তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশি সেবাকে জনগনের নিকট পৌছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগনের সম্পর্ক বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি থানাকে ইউনিয়ন ভিত্তিক বা মেট্রোপলিটন এলাকায় ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত পুলিশিং ব্যাবস্থাকে বিট পুলিশিং বলে। তাই আসুন আমরা এই মুজিব বর্ষে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। এ সময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com