রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
সালমানকে খুনের ষড়যন্ত্র

সালমানকে খুনের ষড়যন্ত্র

গ্যাংস্টার-ষড়যন্ত্র-আত্মহত্যা-মৃত্যু বলিউডে আশঙ্কার মেঘ যেন কাটতেই চাইছে না। মুম্বাই সংবাদমাধ্যমের খবর, এই করোনাকালে অভিনেতা সালমান খানকে হত্যার ছক করেছিল দুষ্কৃতকারীরা। নিয়মিত সালমানের বান্দ্রার বাড়ির ওপর ছিল নজরদারি। রেকি করা হয়েছিল সালমানের বাড়ির। কখন তিনি বাড়ির বাইরে যান, কোথায় কোথায় তিনি যেতেন, সবই নজরে রাখা হতো। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে দুষ্কৃতকারীরা। প্রকাশ্যে এসেছে সালমানের হত্যার ছক।

কিন্তু কেন সালমান খানকে হত্যার পরিকল্পনা হয়েছিল? ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল জানান, গ্যাংস্টার লরেন্স বিশনই গত জানুয়ারি থেকে রাহুলকে বিশেষ নজরে রাখতে বলেছিল সালমানের ওপর এবং সুযোগ বুঝে হত্যার নির্দেশ দিয়েছিল। গত ১৫ আগস্ট রাহুল সংঘ নামে এক শার্প শুটারকে গ্রেপ্তার করে ফরিদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সঙ্গে ধরা পড়ে আরও চার ব্যক্তি। রাহুলের কাছ থেকে উদ্ধার হয় গুলি ভরা পিস্তল। রাহুল ভিওয়ানির বাসিন্দা।

পুলিশ সূত্রে বলা হয়, লরেন্সই এই রাহুলকে নিয়োগ করে সালমান হত্যায়। আপাতত লরেন্স রয়েছে যোধপুর জেলে। তবে জেলে থাকলেও সেখান থেকেই সালমান খানকে খুনের পরিকল্পনা করে সে। লরেন্সের সঙ্গে সালমানের পুরনো শত্রুতার খবর শোনা যায়। সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠার পর থেকেই লরেন্সের নজরে রয়েছেন সালমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com