বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
৬ সেপ্টেম্বর বসছে সংসদের নবম অধিবেশন

৬ সেপ্টেম্বর বসছে সংসদের নবম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসবে আগামী ৬ সেপ্টেম্বর। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসানোর বাধ্যবাধকতা আছে। গত ৯ জুলাই এ বছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে অনুষ্ঠিত বাজেট অধিবেশন ছিল খুবই সংক্ষিপ্ত।

করোনার সংক্রমণ অব্যাহত থাকলে আসন্ন অধিবেশনও এক-দুই দিনে শেষ করা হবে। অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com