বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
রোগীর বোনকে যৌন নিপীড়ন করে আটক ক্লিনিক মালিক

রোগীর বোনকে যৌন নিপীড়ন করে আটক ক্লিনিক মালিক

এক রোগীর বোনকে (২৫) যৌন নিপীড়নের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকার মায়ের দোয়া ক্লিনিকের মালিক ও পল্লী চিকিৎসক রেজাউল করিমকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

রেজাউল সাতলা এলাকার মৃত আদম আলীর ছেলে। যৌন নিপীড়নের শিকার ওই তরুণীর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকায়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, তরুণীর বড় বোন অসুস্থ হয়ে পড়লে গত ১৬ আগস্ট মায়ের দোয়া ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ বোনের সেবা-যত্নের জন্য তিনি ক্লিনিকেই অবস্থান করেন। রেজাউল করিম ওই তরুণীকে বিভিন্ন সময় তার কক্ষে ডেকে নেন এবং শরীর স্পর্শ করেন। লোকলজ্জায় বিষয়টি গোপন রাখেন ওই তরুণী। বুধবার সন্ধ্যার পর রেজাউল করিম তাকে আবারও তার কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। সেখান থেকে কোনোভাবে বেরিয়ে এসে তার ভাইকে বিষয়টি খুলে বলেন। তার ভাই উজিরপুর থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী জানান, ক্লিনিকের স্টাফ ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, রেজাউল করিম দীর্ঘদিন ধরে নারী রোগী ও তার স্বজনদের চিকিৎসা দেওয়ার নামে যৌন হয়রানি করে আসছেন। অনেকেই লজ্জায় বিষয়টি গোপন করেন। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি বা টাকা দিয়ে ম্যানেজ করেন ক্লিনিক মালিক রেজাউল করিম। তাকেও যৌন নিপীড়নের পর হুমকি দেওয়া হয়েছিল।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, রোগীর ছোট বোনকে যৌন নিপীড়নের অভিযোগে ক্লিনিক মালিক ও পল্লী চিকিৎসক রেজাউল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com