রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
ক্যাপ্টেন মনসুর আলীর দুই নাতি মনোনয়ন চান

ক্যাপ্টেন মনসুর আলীর দুই নাতি মনোনয়ন চান

শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন। আগে-পরে আরও বেশ কয়েকটি সংসদীয় আসন শূন্য হলেও এই আসনের উপনির্বাচন ঘিরে মানুষের আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। ব্যাপক আগ্রহ রাজনৈতিক অঙ্গনেও। শুরুর দিকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের বেশ কয়েকজন প্রার্থিতার সুর তুললেও এখন পর্যন্ত প্রকাশ্যে কাউকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম ঘোষণা করতে দেখা যায়নি। এ কারণে বাবার আসনে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নামই আসছে ঘুরেফিরে। কয়েকদিন ধরে যুক্ত হচ্ছে শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর পরিবারের আরেক সদস্যের নাম। চাচা প্রয়াত মোহাম্মদ নাসিমের এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান শেহেরিন সেলিম রিপনও। রিপন ক্যাপ্টেন মনসুর আলীর নাতি ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ সেলিমের ছেলে।

গতকাল বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তানভীর শাকিল জয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জানতে চাইলে তিনি আমাদের সময়কে বলেন, সিরাজগঞ্জ-১ আসন শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর পুণ্যভূমি। সেখানে তিনি এমপি ছিলেন। তার সন্তান এবং আমার বাবা আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বারবার নির্বাচিত হয়েছেন। একই আসনে আমিও এমপি নির্বাচিত হয়েছি। বাবা আমৃত্যু কাজিপুর তথা সিরাজগঞ্জবাসীর পাশে থেকেছেন। করোনা ভাইরাস মহামারীতেও তিনি মানুষের পাশে ছুটে গেছেন। করোনায় আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। সেই আসনে উপনির্বাচনে আমি একজন প্রার্থী। দল যদি যোগ্য মনে করে এবং নির্বাচিত হই, তবে দাদা ও বাবার মতোই মানুষের জন্য কাজ করে যাব। চাচাতো ভাই শেহেরিন সেলিম রিপনের প্রার্থিতার বিষয়ে জয় বলেন, তিনি প্রার্থী হবেন কিনা আমি তা জানি না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন রিপন। তার ব্যক্তিগত সহকারী আবদুল মতিন এ তথ্য জানিয়েছেন।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে রিপন বলেন, আমি মনোনয়ন চাচ্ছি, কারণ কাজিপুরের মানুষ ওখানকার নেতৃত্বের পরিবর্তন চায়। এলাকার মানুষ চাচ্ছে আমি যেন এখানে এসে তাদের পাশে দাঁড়াই। আমার বাবাও এমপি ছিলেন। বাবার পথ ধরে আমি মানুষের জন্য কাজ করতে চাই। অন্যদিকে আমার চাচাতো ভাই জয়ও একই আসনে মনোনয়ন চাচ্ছেন। চাইতে পারেন। তবে দলের সিদ্ধান্তের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা আছে, থাকবে।

১৩ জুন মারা যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা থাকলেও করোনা ভাইরাসের কারণে সেই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণও এখনো ঘোষণা হয়নি। তবে গত সোমবার থেকে সিরাজগঞ্জ-১ আসনসহ অন্য পাঁচটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com