রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
সারা বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ছাড়াল

সারা বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ছাড়াল

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৭ লাখ ৮৬ হাজার ৩০৩ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৬৯ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ২৯ হাজার ৩৪৭ জন। এই ভাইরাসে দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৪৫ জন।

এদিকে ভারতে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৯ জনে।

বিশ্বে আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১০০ জন।

বিশ্বে গত কয়েক মাস ধরে করোনায় আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। ২৮ জুন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক কোটি। পরের ৪৩ দিনে দ্বিগুন হয়েছে।

গতবছরে চীনের উহানে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। দ্রুতই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com