রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
ভোলায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত অর্ধশত গ্রাম

ভোলায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত অর্ধশত গ্রাম

মেঘনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
ভোলা প্রতিবেদক ॥ এখনো নিস্তব্ধ হয়নি ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবারও উত্তাল ছিল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদ-নদী। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার মেঘনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবল জোয়ারের চাপে ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লাহ পয়েন্ট (রামদাসপুর কান্দি) এলাকায় ১৫ মিটার এলাকা জুড়ে বাঁধ ভেঙে যায়। পানিতে তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ রয়েছে সোনাডগী ও রাজাপুর ইউনিয়ন বেড়িবাঁধ। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, জোয়ারের চাপ কমে গেলে পুনরায় বাঁধ মেরামতের কাজ শুরু হবে। এখন কিছুই করার নেই। এদিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদী-তীরবর্তী মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার মেঘনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। রামদাসপুর কান্দি এলাকায় একটি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। সোনাডগী ও রাজাপুর ইউনিয়নের আরও দুইটি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এখন কোনো ব্যবস্থা ই নেওয়া সম্ভব নয়। তবে পানির চাপ কমলে ভাঙা বেড়িবাঁধ মেরামত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পুনঃসংস্কার করা হবে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com