রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
সড়ক পথে চাঁদাবাজী বন্ধে বিএমপি ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক প্রচারনা

সড়ক পথে চাঁদাবাজী বন্ধে বিএমপি ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক প্রচারনা

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগরীর সড়ক পথে চাঁদাবাজী বন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচার প্রচারনা চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় তারা বিভিন্ন যাত্রীবাহী গণপরিবহনে সচেতনতামূলক ষ্টিকার লাগিয়ে দেন। বৃহস্পতিবার ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার এর নেতৃত্বে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এবং রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই প্রচারাভিজান চালানো হয়। এসময় বাস মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ ও যাত্রীদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার বলেন, ‘পরিবহনে চাঁদাবাজী দ-নীয় অপরাধ। সড়ক পথে সাধারণ যাত্রীদের চালাচলের সুবিধার্থে চাঁদাবাজিসহ যে কোন হয়রানি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, ‘মালিক সমিতির নামে চাঁদা, শ্রমিক কল্যানের নামে চাঁদা, কাউন্টারের ভাড়া বাবদ চাঁদাসহ কোন প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজী চলবেনা। কারো দ্বারা কোন প্রকার হয়রানির শিকার হলে ষ্টিকারে প্রদত্ব মোবাইল নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেয়ার সাথে সাথে সংশ্লিষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক বিভাগ উত্তরের সহকারী পুলিশ কমিশনার এ.এফ.এম ফায়েজুর রহমান, দক্ষিণ এর সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহিম, বিদ্যুৎ চন্দ্র দে, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন শিপন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com