রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
বরিশালে চোর চক্রের তিন সদস্য আটক

বরিশালে চোর চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল চুরি হওয়া ৬ টি মোবাইল ও ১টি ল্যাপটপ সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটক কৃতরা হলেন,মোঃ মনির হোসেন(৪৮),মোঃ রাসেল হাওলাদার(৩০),মোঃ তাজুল হাওলাদার(২৪)। বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,গত ২৪ জুলাই গভীর রাতে পশ্চিম কাউনিয়া থানার এ এস আই শহিদুল ইসলামের কাশীপুর শাহ পরান সড়ক বাসা থেকে ১ টি ল্যাপটপ ও ১ টি স্যামসাং মোবাইল চুরি হয়ে যায়। এবিষয়ে এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করার পর উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে এস আই দিপায়ন বড়াল তার সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ১৯ আগষ্ট রাতে বটতলা মুনসুর কোয়ার্টার এলাকা থেকে মনির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ টি চোরাই মোবাইল মোবাইল উদ্ধার করা হয়।পরে তার দেয়া তথ্য অনুযায়ী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর ও লোচনা বাদে অভিযান চালিয়ে শ্যামপুর থেকে রাসেল হাওলাদার ও লোচনাবাদ থেকে তাজুল হাওলাদারকে আটক করা হয়।এ সময় রাসেলের কাছ থেকে ১ টি চোরাই মোবাইল ও তাজুলের কাছ থেকে চোরাই ল্যাপটপটি উদ্ধার করা হয়। উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,আটককৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com