মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
গ্রেনেড হামলার আসামিদের দ্রুত বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন

গ্রেনেড হামলার আসামিদের দ্রুত বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিবেদক ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলার সকল আসামিদের দ্রুত বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম হাওলাদার রায়হান, সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভদ্বীপ সিকদার শুভসহ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্যই সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ভাগ্যগুণে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। এ গ্রেনেড ও জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তারেক রহমান এখনো লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ সময় বক্তারা, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করসহ যারা বিদেশে পালিয়ে আছে তাদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com