রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ভারতে ঢোকার চেষ্টা, ৫ জনকে গুলি করে হত্যা করল বিএসএফ

ভারতে ঢোকার চেষ্টা, ৫ জনকে গুলি করে হত্যা করল বিএসএফ

পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় পাঁচজনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোরে পাঞ্জারের তরনতারন জেলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, শনিবার ভোর পাঁচটার দিকে তরনতারনে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তান থেকে কয়েকজন ভারতে চলে আসেন। পরে তাদের গতিবিধি নজরে পড়ে বিএসএফের ১০৩ নম্বর ব্যাটালিয়নের। বিএসএফ ওইসব অনুপ্রবেশকারীকে থামতে বলে।

কিন্তু তার পরিবর্তে তারা বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পাল্টা গুলি চালায় বিএসএফও। তাতেই মৃত্যু হয় ওই পাঁচজনের।

ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, ব্যাগ ও পিস্তল উদ্ধার হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। এ সীমান্ত এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com