রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
আগৈলঝাড়ায় সড়কে পানি জমে চলাচলে ভোগান্তি

আগৈলঝাড়ায় সড়কে পানি জমে চলাচলে ভোগান্তি

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদর বাজারের গোডাউন রোডের গুরুত্বপূর্ন সড়কের বেহাল দশায় ভুগছে হাজার হাজার সাধারণ জনগন ও স্থানীয় ব্যবসায়িরা। আগৈলঝাড়ার সর্বত্র সড়ক উন্নয়ন কাজ হলেও অবহেলিত রয়েছে একমাত্র এই সড়কটি। এ যেন ‘বাতির নীচে অন্ধকার’ প্রবাদেরই চিত্র।
ভুক্তভোগীরা ও বাজার ব্যবসায়িরা জানান, একটু বৃষ্টি হলেই ভাঙ্গাচোরা আর কাঁদা পানিতে ডুবে থাকার কারণে উপজেলা সদর বাজারের মধ্য থেকে সরকারী গোডাউন পর্যন্ত সড়ক দিয়ে কোন মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। যানবাহন চলাচলের তো প্রশ্নই ওঠে না। অথচ এই সড়ক দিয়ে উপজেলা সদরের দক্ষিন এলাকার সাধারণ লোকজন, ভেগাই হালদার পাবলিক একাডেমী ও শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করতো।
পায়ে হাঁটার অনুপযোগী ওই সড়ক দিয়ে ব্যবসায়িদের মালামাল আনা নেয়ায় চরম দুর্ভোগে পরতে হচ্ছে। এই সড়কের পাশে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা, ফলে পানি নিস্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে পানি। কাঁদা পানি আর ভাঙ্গাচোরার কারণে ওই সড়কের ব্যবসায়িদের বেচা কেনায় এখন চরম দুর্দিন চলছে। ব্যবসায়িরা অভিযোগ করে বলেন, সড়কটি দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকে গোডাউনের মালামাল আনা-নেওয়ার কারণেই সড়কটি বিধ্বস্ত হচ্ছে। উপজেলা সদর বাজারের সড়কটি সংস্কার বা উন্নয়ন কাজ করছে না এলজিইডি বিভাগ। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বরিশালটাইমসকে জানান, ওই সড়কটি নির্মাণসহ ‘বাজার উন্নয়ন প্রকল্পে’ ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। ওই প্রকল্পটি মন্ত্রণালয় অনুমোদনও করেছেন। তবে করোনা ভাইরাসের কারণে সারাদেশের মতো আগৈলঝাড়ায়ও কোন নতুন কাজ হচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com