বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
টানা বর্ষণ আর আমাবষ্যার জো’তে ইন্দুরকানীর বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

টানা বর্ষণ আর আমাবষ্যার জো’তে ইন্দুরকানীর বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

বানারীপাড়া প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের কারনে গত কয়েক দিনের টানা বর্ষণ আর আমাবষ্যার জো’তে প্লাবিত হয়েছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ১৫টি গ্রামের নিম্মাঞ্চল। পানিতে প্লাবিত হওয়ায় কয়েকটি গ্রামের উঠতি পাকা ইরি ধান তলিয়ে রয়েছে। দেখা দিয়েছে গো-খাদ্য সংকট। কচা নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গা বেঁড়িবাধ দিয়ে পানি ঢুকে পড়ায় নদী সংলগ্ন গ্রাম গুলো প্লাবিত হওয়ার কারনে দূর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্র সহ অনেকের বসত বাড়ির বাগান ও উঠানে জোয়ারের পানি থৈই থৈই করছে। পাড়েরহাট বাজার এবং চন্ডিপুর হাটের অলিগলি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানি উপচে পড়ায় অনেক জায়গার কাচা পাকা রাস্তা ঘাট ভেঙ্গে পড়েছে। কয়েক ফুট পানির নিচে তলিয়ে রয়েছে আমান ধানের বীজ তলা। এছাড়া চন্ডিপুর ইউনিয়নের ৬টি ইট ভাটায় কচা নদীর জোয়ারের পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছে ভাটা গুলো। অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে কলারন খেয়াঘাট এবং টগড়া ফেরিঘাটের গ্যাংওয়ে। নদীতে অস্বাভাবিক স্রোতের কারণে টগড়া-চরখালী ফেরি চলাচলও মারাতœক ভাবে ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেঁড়িবাধ বিধ্বস্ত টগড়া, খোলপটুয়া, পূর্ব চরবলেশ^র, পূর্ব চন্ডিপুর, বালিপাড়া, কালাইয়া, সেউতিবাড়িয়া, পাড়েরহাট, কলারন, পশ্চিম বালিপাড়া, টেংরাখালী, ইন্দুরকানী, ভবানীপুর, ঢেপসাবুনিয়া এবং চাড়াখালী গুচ্ছ গ্রামের নিম্মাঞ্চল অতি বৃস্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। কচা ও বলেশ্বর নদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর সাথে সংযুক্ত খাল গুলো দিয়ে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম টিটু জানান, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই আমাদের আশপাশের গ্রাম গুলোতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগের সৃস্টি হয়েছে। খোলপটুয়া গ্রামের ইউপি সদস্য আবুল হোসেন জানান, গত কয়েক দিনের টানা বর্ষণ আর জোয়ারের পানিতে আমাদের নদী তীরবর্তি গ্রাম গুলোর নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com