বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
১৫ আগস্ট ও ২১ আগস্ট একইসূত্রে গাঁথা : কাদের

১৫ আগস্ট ও ২১ আগস্ট একইসূত্রে গাঁথা : কাদের

১৫ আগস্ট ও ২১ আগস্ট একইসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, একটিতে টার্গেট ছিলেন বঙ্গবন্ধু, আর অন্যটিতে শেখ হাসিনা টার্গেট ছিলেন।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হওয়ার পর ২৪ আগস্ট মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদকের প্রতি আজ সোমবার শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট এ দুটি হত্যাকাণ্ডই একইসূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টে প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু, ২১ আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় ও গুলিবর্ষণ হয়। হামলায় আইভী রহমান গুরুতরভাবে আহত হন। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট মারা যান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com