শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
সেপ্টেম্বর থেকেই নতুন ডিজাইনে ফেসবুক

সেপ্টেম্বর থেকেই নতুন ডিজাইনে ফেসবুক

বর্তমানে ফেসবুকের যে ডিজাইন দেখা যায়, তা চিরতরে হারিয়ে যাচ্ছে। ফলে ওপরে নীল নেভিগেশন বারসংবলিত ফেসবুকের এই ক্ল্যাসিক ডিজাইনটি থেকে তাই বাধ্যতামূলকভাবেই বের হয়ে আসতে হবে ব্যবহারকারীদের। সহজ কথায়, ফেসবুককে এতদিন যেভাবে দেখে এসেছেন, তেমনটি আর থাকছে না।

এনগ্যাজেটের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, সবাই দ্রুত নতুন ডিজাইনটি পাবেন বলে উল্লেখ করেছে ফেসবুকের সাপোর্ট পেজ। নতুন ডিজাইন পাওয়ার পরও কয়েক দিন পুরনোয় সাময়িকভাবে ফিরে যাওয়া যাবে। তবে সেপ্টেম্বর থেকে এ সুযোগও বন্ধ করে দেওয়া হবে সবার জন্য।

গত বছর ফেসবুকের ডেভেলপার কনফারেন্সে নতুন ডিজাইন সম্পর্কে ঘোষণা দেয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। প্রথমদিকে এই ডিজাইন ছাড়া হয় শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে। এ বছরের মার্চে ডেস্কটপ ব্যবহারকারীসহ ব্যাপকভাবে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। তখন থেকে ব্যবহাকারীরা চাইলে পুরনো বা নতুন যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারতেন। কিন্তু সেপ্টেম্বর থেকে পুরনো ডিজাইনটি চিরতরে মুছে দেওয়া হবে।

ফেসবুকের ইতিহাসে এটি বিশাল এক পরিবর্তন। নতুন ডিজাইনটি অনেক পরিচ্ছন্ন, অনেক বেশি খালি জায়গা রয়েছে। এ ছাড়া এতে ডার্ক মোডসহ রয়েছে বেশ কিছু সুবিধা।

তবে ফেসবুকের নতুন ডিজাইন সম্পর্কে মতামত জানানোর সুযোগ রয়েছে ব্যবহারকারীদের। এ জন্য ফেসবুকে প্রবেশ করে একেবারে ডান দিকের কর্নারে ‘ডাউন অ্যারো’ চিহ্নিত অপশনে ক্লিক করুন। সেখান থেকে ‘হেল্প অ্যান্ড সাপোর্টে’ গিয়ে ‘রিপোর্ট এ প্রবলেম’ অপশনে নিজের মতামত জানাতে পারবেন। এখানে কোনো বিষয় সম্পর্কে এবং ফেসবুকের নতুন ডিজাইনে কোনো ফিচার না থাকলে অভিযোগ জানাতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com