বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বগুড়ায় ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ায় ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদীঘি বাজারের একটি গ্যারেজ থেকে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে চালের মালিক ও গ্যারেজের মালিক গ্রেফতার হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জাা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ৯৯৯ ফোন করার পর পুলিশ চালগুলো উদ্ধার করে। শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার খরণা ইউনিয়ন পরিষদে দুস্থদের মাছে ভিজিডির চাল বিতরণ করা হয়। বস্তায় সরকারি লোগোসহ চালগুলো ক্রয় করেন উপজেলার বনভেটি গ্রামের নুর হোসেনের পুত্র আবদুল হান্নান। তিনি ক্রয়কৃত চালগুলো ওমরদীঘি বাজারের একটি গ্যারেজে গোপনে গুদামজাত করেন। বিষয়টি ওই এলাকার জনৈক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানিয়ে দেন।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন জানান, সংবাদ পেয়ে ওমরদীঘি বাজারে একটি গ্যারেজ থেকে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তবে এসবের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি এবং মামলাও হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com