বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
নদীর মধ্যে ভোলার ইলিশা ঘাটের পন্টুন বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ভোলার মেঘনা-তেঁতুলিয়া

নদীর মধ্যে ভোলার ইলিশা ঘাটের পন্টুন বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ভোলার মেঘনা-তেঁতুলিয়া

ভোলা প্রতিবেদক ॥ বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ভোলার মেঘনা- তেঁতুলিয়া নদী। নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হাওয়ায় ডুবে গেছে সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটের পন্টুন। তলিয়ে গেছে কয়েকটি নি¤œঞ্চল । বন্ধ রয়েছে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল। বুধবার সকালে ইলিশা ঘাটে গিয়ে দেখা যায় মেঘনা নদীতে পানির তীব্র স্রেত। ডুবে গেছে ঘাটের একটি পল্টুন। পাশে থাকা ফেরির আরেকটি পল্টুনও অর্ধডুবন্ত। তলিয়ে গেছে মেঘনা নদীর পাড়ে গড়ে উঠা কয়েকটি নি¤œঞ্চল গ্রাম। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পল্টুন তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। এতে ফেরির অপেক্ষায় থাকা লক্ষ্মীপুর মজুচৌধুরির ঘাট ও ইলিশা ঘাটে আটকিয়ে রয়েছে শতশত পণ্যবাহী ট্রাক ও যাত্রী পরিবহন যানবাহন। ভোলা বিআইডব্লিটিএ এর অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে অস্বাভাবিক জোয়ারের চাপে গতকাল সন্ধ্যার দিকে লঞ্চ ঘাটের একটি পন্টুন ডুবে গেছে। অর্ধডুবন্ত রয়েছে পাশে থাকা আরেকটি ফেরি পল্টুন। আবহাওয়া অনুকূলে এলে পল্টুন উদ্ধার করে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com