রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
পটুয়াখালীতে চিকিৎসা অবহেলায় স্কুলছাত্রের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

পটুয়াখালীতে চিকিৎসা অবহেলায় স্কুলছাত্রের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

অপরাধ, অপরাধ বার্তা, নিউজ, News, news, Bangla News,bangla news, banglanews, bdnews, bd news,Patuakhali,পটুয়াখালী

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় স্কুলছাত্র আরদিন খান অভির মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সহপাঠিরা। বুধবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে তারা। তাদের অভিযোগ হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের অবহেলা ও দুর্নীতিতে অকাল মৃত্যুসহ মানুষ নানা ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়না। এর প্রতিকার ও দোষীদের বিচারের দাবীতে প্রয়োজনে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় ছাত্ররা।
অভির সহপাঠিরা জানান, ২০১৯ সালে ২৬ আগস্ট পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় পটুয়াখালী সরকারী জুবিলী স্কুলের ছাত্র অভির মৃত্যু হয়। কর্তৃপক্ষ তাদের অবহেলা আড়াল করে আত্মহত্যা বলে অপপ্রচার করে। পরে ভিসারা রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় বিষয় স্পষ্ট হয়। এঘটনায় অভির মা মমতাজ বেগম বাদী হয়ে তৎকালীন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাইদুজ্জামান, জরুরী বিভাগের ডাক্তার মোঃ আনোয়ার উল্লাহ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক্ষ মাজহারুল ইসলাম, জুনিয়র কন্সালট্যান্ট শামীম আল আজাদ, ডাক্তার তারেক হাসান এবং সিনিয়র স্টাফ নার্স আফসানা বেগমকে আসামী করে আদালতে মামলা করেন।মামলাটি বর্তমানে জুডিশিয়াল তদন্তধীন রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com