বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরিশালে চার মাদক ব্যবসায়ী আটক

বরিশালে চার মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরে ডিবি পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযান ৫ কেজি ৮ শত গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) নগরের রাজ্জাক স্মৃতি (কেডিসি)কলোনী ও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) ও বরিশাল র‌্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি পুলিশের সহকারি কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিম প্রেরিত সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান (পিপিএম-বার) এর নির্দেশনায় নগরের ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি (কেডিসি)কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে মৃত আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম (২৯) কে ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অপরদিকে সহকারি পুলিশ কমিশনার (ডিবি) নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে কাউনিয়া থানাধীন ভাটিখানা সেকশন রোডে অভিযান চালানো হয়। অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি মধ্যম কোনাফুড়া এলাকার মোঃ কামরুজ্জামান মোল্লা (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিন কাজলাকাঠী এলাকার মোঃ মকবুল হোসেন মোল্লা (৫৭) কে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এদিকে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অগ্রযাত্রা মাকের্টের সামনের সড়কে অভিযান চালায়। অভিযানে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চরআইচা এলাকার মুনাজ হাওলাদার (২৩) কে ৫ শত গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com