রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
রাঙ্গাবালীতে বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

রাঙ্গাবালীতে বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাফেজ খাঁন (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বাহেরচর স্লুইস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু গহীনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত হাফেজ খাঁন ও তার ছেলে আনোয়ার হোসেন খাঁনকে (২৮) আসামি করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বাড়ি পূর্ব বাহেরচর স্লুইস ঘাট এলাকায়। ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তাদের একটি ছাগল হারিয়ে যায়। ছাগলটি খুঁজতে স্লুইস ঘাটে যায় ওই শিশু। ছাগল খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে হাফেজ খাঁনের মুদি দোকানের সামনে বসে। এসময় হাফেজ খাঁন শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে যান। এরপর দোকান আটকে দিয়ে শিশুর মুখের মধ্যে গামছা ঢুকিয়ে ধর্ষণ করে। শিশুটি দোকান থেকে বের হওয়ার সময় স্থানীয়রা দেখতে পেলে ঘটনা জানাজানি হয়। পরে ওই শিশুর মা রাঙ্গাবালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ জানান, ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মামলার পর থেকেই আসামিরা পালতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com