রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকায় গণভবন থেকে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায় বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী বরিশাল সিটি কর্পোরেশন এর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলাম মুনান কে সনদ পত্র এবং নগদ ১০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যন্যা অতিথিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com