রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশালে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, লাশ উদ্ধার

বরিশালে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে এক অটোরিকশা চালককে হত্যা করে হাত-পা বেঁধে খালে কচুরিপানার মধ্যে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। ওই অটোচালক অটোসহ নিখোঁজের ৮দিন পর বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী হাইস্কুলের সামনের খালে কচুরিপানার মধ্য থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর ২টার দিকে মামুন রাড়ির লাশ সনাক্ত করে তার স্বজনরা। এর আগে গত ১৯ আগস্ট অটোরিক্সা সহ নিখোঁজ হয় পাশ্ববর্তী উজিরপুর উপজেলার বাসিন্দা মো. মামুন। মামুনকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করেছে বলে সন্দেহ পুলিশের। গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৯টার দিকে বাটাজোর থেকে ইজি বাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে যায় মামুন। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সে উজিরপুরের বাসিন্দা। এ ঘটনায় উজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করে তার পরিবার। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com