বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে:ডিসি খাইরুল আলম

অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে:ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,অপরাধ প্রবনতার ক্ষেত্রে অপরাধ স্থল একটি গুরুত্বপূর্ন বিষয়।অপরাধ যত কম হবে,মানুষের নিরাপত্তা তত বৃদ্ধিপাবে, থানায় মামলা কম হবে।অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে।মাঠপর্যায়ে সঠিক ভাবে তদারকির মাধ্যমে অধঃস্তনদের কাজে লাগিয়ে জনগনের সেবা নিশ্চিত করতে হবে। বুধবার(২৬ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানার সহকারী কমিশনারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,পরিদর্শন বলতে কোন অফিস বা শাখার কার্যসম্পাদন,শৃঙ্খলার মান,সম্পাদিত কাজের পরিমান ও গুনগত সান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সতর্ক পরীক্ষাকে বুঝায়।নিয়মিত ও যথাযথ ভাবে পরিদর্শনের ফলে অফিস বা শাখার বিভিন্ন কাজের ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি সরকারী কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,করোনাকালে অপরাধ প্রবনতা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।মাদক,চুরি,ডাকাতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে বিটপুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com