রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
পটুয়াখালীতে পুলিশকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

পটুয়াখালীতে পুলিশকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

ডেক্স রিপোর্ট ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুলিশের এক এএসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (২১ মার্চ রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারী মনির হোসেন মৃধাকে (২৮) আটক করেছে পুলিশ। মনির ছোটবাইশদিয়া গ্রামের নয়া মৃধার ছেলে। সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গাবালী থানার এএসআই সিদ্দিকুর রহমান মৎস্য অভিযানের জন্য মোটরসাইকেলে কোড়ালিয়া লঞ্চঘাটের উদ্দেশে রওনা হন। পথে কোড়ালিয়া বাজারের প্রবেশ পথে পেছন থেকে মনির হোসেন ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে মনিরকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, মনির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com