বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
ছাত্রী ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী গ্রেফতার

ছাত্রী ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥ ঘটনার ১৬দিন পর প্রধান শিক্ষকের যৌণ নিপীড়নের শিকার ছাত্রী” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর টনগ নড়েছে প্রশাসনের। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন দুপুরেই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।
আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে থানা পুলিশ ঘটনার তদন্তে নেমে সত্যতা পায়। এ ঘটনায় নগরবাড়ি গ্রামের দিনমজুর কাইয়ুম হাওলাদারের স্ত্রী ও ভূক্তভোগী পঞ্চম শ্রেণির ছাত্রীর মা মারুফা বেগম বাদি হয়ে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক (শুক্রবার দুপুরে) অভিযান চালিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্তুজা খানের বাড়ির পাশ থেকে ওই স্কুলের অভিযুক্ত প্রধানশিক্ষক শ্যাম প্রসাদ ঢালীকে গ্রেফতার করা হয়। সূত্রমতে, প্রতিদিনের ন্যায় গত ৮ মার্চ প্রধানশিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যায় পঞ্চম শ্রেনীর ছাত্রী। এসময় বাসায় কোন লোক না থাকার সুযোগে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় প্রধানশিক্ষক শ্যাম প্রসাদ ঢালী। ঘটনার পর থেকে গত ১৫দিন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের জানিয়ে বিচার দাবি করলেও রহস্যজনক কারণে সবাই ঘটনাটি ধামাচাঁপা দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com