রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
ভোলায় চাচার লালসার স্বীকার হয়ে ভাতিজী ৫ মাসের অন্তসত্বা

ভোলায় চাচার লালসার স্বীকার হয়ে ভাতিজী ৫ মাসের অন্তসত্বা

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে এক চরিত্রহীন লম্পট চাচার লালসার স্বীকার হয়ে ভাতিজী ৫ মাসের অন্তসত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ানের ৫ নং ওয়াডের জবেদ আলী মাঝি বাড়ীতে এ ঘটনা ঘটে। ওই বাড়ীর জনৈকের কিশোরী কন্যা (১৫) এর দিকে তার বাবার আপন চাচাতো ভাই ফরহাদের লোলুপ দৃষ্টি পরে, কিশোরী কন্যার ভাষ্যমতে তার চাচা ফরহাদ দীর্ঘ ৫/৬ মাস আগে থেকে তার প্রতি কুদৃষ্টি দেয়, এবং চাচার লালসার স্বীকার হয়ে তিনি ৫ মাস অন্তসত্বা হয়ে পরে। কিশোরীর অন্য আরেক চাচা জামাল ক্ষোভের সহিত জানান, ফরহাদ আমার চাচাতো ভাই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী অনেক অভিযোগ আছে, তার চরিত্র খারাপ, লম্পট ফরহাদের বড় ভাই মহিউদ্দীনের স্ত্রী মিনারা জানান, ফরহাদ গত কয়েকদিন আগে আমার ঘরে প্রবেশ করে, আমার ডাকচিৎকারে দৌড়িয়ে পালিয়ে যায়, আমি তার বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছি। জনৈকের কিশোরী কন্যা (১৫) এখন লম্পট ফরহাদের ঘরে এসে অবস্থান করে বিচার দাবী করছেন। এ বিষয়ে লম্পট ফরহাদের বৃদ্ধা মা জানান, ফরহাদের ১ টি ছেলে সস্তান রয়েছে। এ কিশোরী আমার নাতনী, তাছাড়া তার সকল অভিযোগ মিথ্যা সে কয়েক মাস আগে অন্য ছেলের সাথে চলে গিয়েছে, আমার ছেলে এ কাজ করেনি, তাদের সাথে পারিবারিক দন্দ রয়েছে আমাদের। এ বিষয়ে ফরহাদের মুঠোফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম বলেন, আমি ঘটনাটা শুনেছি, তা একেবারে বেমানান, তবে তাদের মধ্যে পারিবারিক শত্রুতা আছে কিনা তা দেখার বিষয়।
এব্যাপারে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোন অভিযোগ পায়নি, তবে দেখতেছি বিষয়টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com