রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
ঝড়ের আশঙ্কা, পটুয়াখালীর পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঝড়ের আশঙ্কা, পটুয়াখালীর পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতর এ সতর্কতা সংকেত জারি করেছে।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এজন্য এ জন্য চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর, পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যাতে স্বল্প সময়ের নোটিশে এগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ দুপুর সোয়া ১২টায় সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন- লঘুচাপটি উপকূল থেকে অনেক দূরে থাকায় এর গতিপ্রকৃতি এখনই বলা সম্ভব নয়। বুধবার এ বিষয়ে কিছুটা ধারণা দেয়া যেতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে আগামী কয়েক দিনে টেকনাফ উপকূল দিয়ে মিয়ানমার অতিক্রম করতে পারে।
তিনি আরও বলেন- এ সময়ে এ ধরনের লঘুচাপ স্বাভাবিক ঘটনা। লঘুচাপের প্রভাবে আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর এর মধ্য দিয়েই শুরু হবে এবারের বর্ষা মৌসুম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com