সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
প্রচন্ড দাপদাহে তৃষ্ণা মেটাতে আগৈলঝাড়ায় কদড় বেড়েছে পানি তালের

প্রচন্ড দাপদাহে তৃষ্ণা মেটাতে আগৈলঝাড়ায় কদড় বেড়েছে পানি তালের

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ গত কয়েক দিনে জৈষ্ঠর প্রচন্ড খরতাপে দুর্বিসহ হয়ে উঠেছে আগৈলঝাড়ার জনজীবন। তীব্র দাপদাহে একটু স্বস্তির পরশ আর তৃষ্ণা মেটাতে ধনী-দরিদ্র আর শিশু-বুড়ো সকল মানুষের কাছে প্রকৃতির উপহার মধু মাসের ফল পানি তালের শাঁসের কদর বেড়েছে। ব্যবসায়িরাও সুযোগে বাড়িয়ে দিয়েছে তালের দাম।
আগৈলঝাড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার প্রত্যন্ত হাট বাজারেসহ বিভিন্ন সড়কের মোড়ে বিক্রেতারা এখন হরদমে বিক্রি করছেন প্রকৃতির অনন্য উপহার পানি তাল। কোন কোন বিক্রেতাদের ভ্যানে করে পাড়া ও মহল¬¬ায় ঘুরে ও শিক্ষা প্রতিষ্ঠানের গেটে পানি তাল বিক্রি করতে দেখা গেছে। উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘুরে গাছ থেকে পানি তাল কিনে তা বিক্রি করে জিবীকা নির্বাহ করছেন এলাকার শতাধিক মৌসুমী ব্যবসায়ি। পূর্ব বাকাল গ্রামের পানি তাল বিক্রেতা মো. সোহেল সরদার জানান, প্রতিবছর বৈশাখ ও জৈষ্ঠ মাসে তিনি তাল কিনে তা বিক্রি করে আসছেন। এবছর গরম আগে বৃষ্টি হলেও এখন বেশী পড়ায় এবং কোন রকম ফরমালিন বা মানব দেহের ক্ষতিকারক কিছু মেশানো সম্ভব নয় বলে তালের চাহিদা বেড়েছে বহুগুন। তিনি আরও জানান, আগের চেয়ে শ্রমিক দিয়ে গাছ থেকে তাল কাটতে খরচ অনেক বেড়েছে। তারা গাছ থেকে প্রতিটি ফল পাইকারী হিসেবে কিনছেন ২থেকে ৩টাকায়, এর পর তা কাটাতে শ্রমিককে দিতে হয় ২শ থেকে ৩শ টাকা। প্রতিটি পানি তাল বিক্রি করছেন ৫ থেকে ৮টাকায়। ভাল ফল হিসেবে সকল বয়সীদের কাছেই পানি তালের চাহিদা রয়েছে জানিয়ে একটু বেশী মূল্যে এ মৌসুমী ফল বিক্রি করতে হচ্ছে বলেও তিনি উল্লে¬খ করেন। চলতি মৌসুমে তালের ফলন কম হওয়ায় এবং চাহিদা বেশী থাকায় মুহুর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে মৌসুমী ফল পানি তাল।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রনব কুমার রায় বলেন, এ অঞ্চলে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রবিবার বিভাগে দেশের সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি তাপমাত্রা ও সোমবার ৩৫.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী ৩/৪দিন গরমের তীব্রতা থাকবে। এরপর বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com