রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
চীনের কাছ থেকে জেট বিমান কিনছে বাংলাদেশ

চীনের কাছ থেকে জেট বিমান কিনছে বাংলাদেশ

দখিনের খবর ডেক্স ॥ জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের মধ্যে কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (২০ জুন) বিমান বাহিনীর সদর দফতরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এবং চীনের পক্ষে চায়না ন্যাশনাল এ্যারো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএটিআইসি) ভাইস প্রেসিডেন্ট লিউ জিয়ানহাই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু ও সিএটিআইসির প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান ২০১৪ সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। পুনরায় কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমানের সংযোজন বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে। বিমান বাহিনীতে চীনের তৈরি কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান সংযোজনের এই চুক্তিটি ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে স্বাক্ষরিত হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com