শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ম্যারাডোনার চেয়ে আলোকবর্ষ এগিয়ে মেসি : রামোস

ম্যারাডোনার চেয়ে আলোকবর্ষ এগিয়ে মেসি : রামোস

স্পোর্টস ডেস্ক ॥ বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য প্রায় সকল শিরোপাই জিতেছেন মেসি। তবে সর্বকালের সেরা হওয়ার পথে সবচেয়ে বড় যে শর্ত, সেই বিশ্বকাপই এখনো অধরা লিওনেল মেসির।
এদিকে নিজ দেশের হয়ে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ইতিহাসে অমর হয়ে আছেন ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপ না জেতার কারণেই মেসিকে ম্যারাডোনার চেয়ে তুলনামূলক কম পছন্দ করা হয় আর্জেন্টিনায়। তবে ক্লাব ফুটবলে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী সার্জিও রামোসের মতে আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিই। আইসল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি মিসের ঘটনায় নিন্দার ঝড় বয়েছে সারা বিশ্বে। সেই সমালোচনার বিপরীতে মেসির পক্ষে কথা বললেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস। বুধবার ইরানের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়ার পর আর্জেন্টিনা ড্রয়ের বিষয়টি চলে এলে মেসির হয়ে কথা বলেন রামোস। তিনি বলেন, ‘আমি ম্যারাডোনাকে অনেক সম্মান করি। আমি মনে করি সে একজন কিংবদন্তী এবং আর্জেন্টিনার অনেক বড় সুপারস্টার। কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনার সবাই জানে লিওনেল মেসির চেয়ে আলোকবর্ষ পিছিয়ে ম্যারাডোনা। আমার কাছে আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় মেসিই।’ রামোসের মত আরও অনেক কিংবদন্তী খেলোয়াড়ও মনে করেন, বিশ্বকাপ না জিতলেও মেসির শ্রেষ্ঠত্বে কোন দাগ পড়বে না। তবে বিশ্বকাপ জয়ের যে মিশনে রয়েছেন মেসি, সেই মিশনের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে দলবল নিয়ে মাঠে নামবেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com