রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
খালেদার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সমাবেশ ও সোমবার প্রতীকী অনশনের ঘোষণা বিএনপির

খালেদার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সমাবেশ ও সোমবার প্রতীকী অনশনের ঘোষণা বিএনপির

দখিনের খবর ডেক্স ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করতে চায় বিএনপি। এ ছাড়া ৯ জুলাই রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স অথবা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এসব কর্মসূচির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান রিজভী। বিএনপি নেতা বলেন, জনগণের সরকার ক্ষমতায় না থাকার কারণেই খালেদা জিয়া ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ স্থগিত করার ঘটনাকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ন্যায়বিচার পাওয়ার সর্বশেষ আশ্রয়স্থল সর্বোচ্চ আদালত এবং জামিন পাওয়া মানুষের অধিকার। অথচ খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দেওয়ার পরও সর্বোচ্চ আদালত কর্তৃক জামিন স্থগিত করার ঘটনাটি সম্পূর্ণরূপে সরকার নির্দেশিত। তিনি অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসার ক্যাঙ্গারু কোর্টে সাজানো মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে খালেদা জিয়াকে। কোটা সংস্কারের নামে সরকার ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। কোটা আন্দোলনের নেতা রাশেদ কোন অপরাধের জন্য পাঁচ দিনের রিমান্ড খাটছে প্রশ্ন করে রিজভী বলেন, ধারালো অস্ত্রে মারাত্মকভাবে আহত কোটা সংস্কার আন্দোলনের ছাত্রনেতা নুরু যাতে চিকিৎসা না পায়, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হানা দেয়। চিকিৎসা না দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকেও তাকে বের করে দেওয়া হয়। তিনি গতকালও (সোমবার) সাংবাদিকদের সামনে বাঁচার আকুতি জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির মুখে প্রায় দু’মাস আগে জাতীয় সংসদে সম্পূর্ণরূপে কোটা বাতিলের ঘোষণা দেন। আসলে সেদিনই আমরা বলেছিলাম-এই ঘোষণা একটি নাটক ও ছাত্র আন্দোলনের প্রতি প্রতারণা। এখন সেটি অক্ষরে অক্ষরে দৃশ্যমান হচ্ছে। যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এই রিমান্ডের পেছনে কিছু উদ্দেশ্য থাকতে পারে। নির্যাতনের মাধ্যমে টুকুর কাছ থেকে বানোয়াট কথা আদায় করার প্রচেষ্টা চলতে পারে। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলের মহাসচিব ঘোষিত কর্মসূচি পালনের জন্য পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর অবহিতপত্র জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. সিরাজউদ্দীন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি সফল করার আহ্বান: এদিকে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আহূত সমাবেশ ও অনশন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান। গতকাল মঙ্গলবার দুপুরে সাবেক এ সংসদ সদস্য বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী আগামি ৫ জুলাই সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং ৯ জুলাই ঢাকায় প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্কসূচিতে তৃণমূল নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসূচি সফল করতে প্রতিটি জেলা, উপজেলা থেকে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে জেলা বিএনপির নেতৃত্বে সমাবেশে অংশ নিতে হবে। সমাবেশ সফল করতে হবে। এছাড়া আগামি ৯ জুলাইয়ের প্রতীকী অনশন কর্মসূচিকে আমরণ অনশন কর্মসূচিতে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আক্তারুজ্জামান বলেন, কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক সংগঠনসহ তৃণমূল নেতাকর্মীদের অংশ নিতে হবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে তিনি বলেন, খালেদার জিয়ার মুক্তির স্লোগান ছাড়া কর্মসূচিতে অন্যকোনো স্লোগান দেওয়া যাবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com