বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরিশাল সিটি নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থী সরওয়ারের

বরিশাল সিটি নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থী সরওয়ারের

স্টাফ রিপোর্টার ॥ আগামী সোমবার (৩০ জুলাই) বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। গতকাল বুধবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের কাছে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সরওয়ার বলেন, ‘বরিশালে আওয়ামী লীগের প্রার্থীর বাবা মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। তাই সবমিলিয়ে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় তো রয়েছে। তবে আমাদের দাবি প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন। কারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায়ভার সরকারকেই নিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সরওয়ার বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন নির্বাচনে জয়লাভ করতে গিয়ে যেন দলের কোনো বদনাম না হয়। আর সে লক্ষে সুষ্ঠু নির্বাচন আশা করি আমরা। কেন না এ নির্বাচনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার ইঙ্গিত দেবে। শুধু বিএনপি নয়, এখন সাধারণ মানুষও দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।’ সরওয়ার বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে এ সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। খুলনা, গাজীপুরের ভোট দেখে আমরা হতবাক হয়েছি। বরিশালে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় হবেই। মেয়র থাকাকালীন সময়ের উন্নয়নের বিবরণ তুলে ধরে সরওয়ার বলেন, আমি চাই বরিশালের উন্নয়নে অসমাপ্ত কাজগুলো শেষ করতে। আর সেই লক্ষে আমি কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আনোয়ারুল হক তারিন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাংবাদিক শুষান্ত ঘোষ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com