বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
সরকার ভোট ভোট খেলা শুরু করেছে : গয়েশ্বর

সরকার ভোট ভোট খেলা শুরু করেছে : গয়েশ্বর

দখিনের খবর ডেক্স ॥ ক্ষমতাসীনরা নিজেদের অপকর্ম ঢাকতে ভোট ভোট খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কেরানীগঞ্জের স্বেচ্ছাসেবক ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, এখন ভোট ভোট খেলা চলছে। ভোট ভোট খেলে তাদের (সরকার) অপকর্মগুলো আড়াল করতে চায়। মনে হয় বাংলাদেশ একজনের। তার নাম শেখ হাসিনা। একটি পার্টির- আওয়ামী লীগের। এটা যদি দেশের মানুষ ভাবতে শুরু করে। আর সেই ভাবনা থেকে যদি মানুষ ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করে, সেই দায়টা কার? এখন নির্বাচনের বাতাস তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, একটি পত্রিকায় দেখলাম, বিএনপির ৩শ আসনের প্রার্থীর নাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে। তারেক রহমানের টেবিলে ৩শ নাম কেনো? কমপক্ষে ৯শ নাম আছে। আবার ওই প্রতিবেদনে ৫ থেকে ৬ জনের মৃত মানুষের নামও রয়েছে। ‘যেদিন নিউজটি হয়, ওইদিন বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়। ওনার কাছে আমি জানতে চাইলাম। আপনি কি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেললেন? উনি শুনে, হাসলেন। আমি আলমারি ও টেবিল তন্নতন্ন করে খুঁজলাম। কিন্তু কোনো নামের তালিকা খুঁজে পেলাম না! ওনারা কোথা থেকে পেলেন? তারা যদি আমাকে একটু দিতেন তাহলে উপকৃত হতাম।’ কোটা প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নৃ-তাত্ত্বিক জাঁতি গোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের নামে কোটা পদ্ধতির অপব্যবহার হচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে, সচিবও ভুয়া মুক্তিযুদ্ধের সনদ নিয়ে তার চাকরির মেয়াদ অতিক্রম করছেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাসার মধ্যে না থেকে স্বৈরাচার সরকারকে হটাতে মাঠে-ঘাটে নামতে হবে। কারণ আন্দোলনের বিকল্প নেই। জনগণ সুযোগ পেলে জবাব দিতে প্রস্তুত। এই সু্যােগটা সৃষ্টি করতে হবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে। স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা মনিরুজ্জামান মনির প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com