বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
ডাঃ হারুনের অপচিকিৎসায় হাতেম আলী কলেজ ছাত্রের মৃত্যু : আদালতে মামলা

ডাঃ হারুনের অপচিকিৎসায় হাতেম আলী কলেজ ছাত্রের মৃত্যু : আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নাকের পলিপাসের অপারেশনে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ডাক্তার হারুন অর রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের নলছিটি উপজেলার কাঠীপাড়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী মোসাঃ ইসরাত হাজার এমি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনবেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। আদালতের বরাত দিয়ে বেঞ্চ-সহকারী সাখাওয়াত হোসেন জানান, বাদীর ছেলে গোলাম কিবরিয়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। গোলাম কিবরিয়ার নাকের পলিপাসে সমস্যা ছিল। সমস্যাটি দিন দিন প্রকট আকারে ধারণ করছিল। পরে বরিশাল নগরীর পুলিশ লাইনস্থ ডাক্তার হারুন অর রশীদের পরিচালিত রওশোনারা মেমোরিয়াল ক্লিনিকে নিয়ে যায়। ওই সময় ডাক্তার হারুন অর রশীদ নাকের পলিপাসের অপারেশন বাবদ ১৫ হাজার টাকা দাবী করে। এরপরে ২০১৪ সালের ৩ অক্টোবর রাত ৮ টায় ডাক্তার তার নিজস্ব বাসায় বাদীর ছেলের পলিপাস অপারেশন করেন। পলিপাস অপারেশনে গোলাম কিবরিয়ার রক্ত থামা বন্ধ হয়নি। অবস্থা গুরুতর দেখে ডাক্তার পালিয়ে যায়। পরের দিন ৪ অক্টোবর বাদীর ছেলেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। শেবাচিমের ডাক্তার জানায়, গোলাম কিবরিয়ার অবস্থা গুরুতর তাকে ঢাকা নিয়ে যান। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন চিকিৎসারত অবস্থায় বিকাল ৩ টায় মৃত্যু বরণ করেন। বাদী বিচারের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে ব্যর্থ হয়। এরপরেও বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা করতে গেলে থানা পুলিশ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বুধবার মামলাটি দায়ের করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com