শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
নগরবাসীর চাহিতা পূরন করাই আমার ইশতেহার-মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ

নগরবাসীর চাহিতা পূরন করাই আমার ইশতেহার-মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত দলীয় মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে বিজয়ী কারার লক্ষে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১ টায় বরিশাল শেবাচিমের অডিটোরিয়ামে শেবাচিমের সকল ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা। মতবিনিময় সভায় মেয়র পার্থী সাদিক আবদুল্লাহ বলেন, আমি ৬ বছর ধরে বরিশালের আওয়ামী লীগের রাজনীতির সাথে থেকে নগরীর প্রতিটি নাগরিকের সুখে দুখে তাদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। কাজ করতে গিয়ে আমি নগরীর ৩০টি ওয়ার্ডের সমস্যা সম্বন্ধে জানতে পেরেছি। নগরীর সকল ওয়ার্ডের সমস্যা একই রকম না। বিশেষ করে বর্ধিত ওয়ার্ডের নগরবাসীরা রয়েছে সেবা বঞ্চিত। অল্প বর্ষায় ওখানকার মানুষ হয়ে পড়ে পানিবন্দী। রাস্তাঘাট ও বিদ্যুতের বেহাল দশা। এসব সেবা বঞ্চিত মানুষের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। এসময় তিনি বলেন, আমার লিখিত কোন ইশতেহার নেই। নাগরীক সমস্যা দুর করে নগরবাসীর চাহিতা পূরন করাই আমার ইশতেহার। আমি যতদিন বাঁচবো ততদিন বরিশালের সকল জনগনের পাশে থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দেব। তিনি আরও বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ফুপু সে কারনে আমাকে তিনি মনোনয়ন দেননি। আমি বরিশালের মানুষের পাশে থেকে সার্বক্ষনিক তাদের সেবা করেছি। তৃনমূল মানুষের সাথে থেকেছি। এ কারনেই তৃনমূল সহ বরিশালের সকল স্তরের জনগনের দাবীর প্রেক্ষীতে আমার রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করে প্রধানমন্ত্রী আমাকে নৌকার দলীয় প্রতিকে মনোনয়ন দিয়েছেন। তাই আমি মনে করি বরিশালের যে কোন প্রয়োজনে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বোচ্চ সুবিধা এনে বরিশালের মানুষের চাহিদা পূরণ করতে পারবো। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাচিবের সভাপতি ডাক্তার এমকেএইচ সেলিম, সাধারণ সম্পাদক ডাক্তার ইসতিয়াক, শেবাচিমের পরিচালক ডাক্তার বাকির হোসেন, ডাক্তার সরোয়ার, শাহীন, সুদেক হালদার, সৌরভ সুতার, নুরুন্নবী তুহিন, আরিফ, হিমেল, রাজু আহমেদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নেতা সেলিনা আখতার, গোলাম মোস্তফা প্রমুখ। বক্তব্যে বক্তারা আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে বিজয়ী কারার লক্ষ্যে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সার্বক্ষনিক তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com