মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
রিকসাযোগে নগরীতে মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ’র গণসংযোগ

রিকসাযোগে নগরীতে মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ’র গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বৃষ্টিতে ভিজে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল সকাল ১১ টায় জনদূর্ভোগ লাঘবে নেতাকর্মিদের সাথে না নিয়ে রিকশাযোগে তিনি গণসংযোগ করেন। এসময় বৃষ্টি উপেক্ষা করে নগরীর হযরত কালুশাহ সড়কের রিফিউজি কলোনিতে নাগরীক সেবা বঞ্চিত মানুষের খোঁজ খবর নেন। সকালে তার কালীবাড়ী রোডের বাসভবনে অপেক্ষারত শত শত নেতাকর্মিকে না জানিয়ে জনদূর্ভোগের কথা চিন্তা করে একাই রিকসা নিয়ে নগরীর হযরত কালুশাহ সড়ক, রিফিউজি কলোনী, কাজী পাড়াসহ গুরুত্বপূর্ন এলাকাগুলোতে গণসংযোগ করেছেন তিনি। এসময় তিনি এলাকার খেটে খাওয়া ও সুবিধা বঞ্চিত মানুষের সমস্যার কথা শোনেন। এছাড়াও সাদিক আবদুল্লাহ বিভিন্ন সময়ে নগরীর পলাশপুর, মোহাম্মদপুরসহ পানিবন্দি মানুষের কাছে গিয়ে তাদের সাথে নিয়ে হাটু সমান পানিতে নেমে সেখানকার ডুবে থাকা বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে নৌকা প্রতীকের পক্ষে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন তিনি। গণসংযোগকালে তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নশীল দেশ গড়তে নৌকার বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নৌকাকে বিজয়ী করার লক্ষে তিনি যোগ্য ব্যক্তিকে আগামী ৩০ জুলাই ভোটের মাধ্যমে বিজয়ী করার অনুরোধ জানান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন শুধু নিজেদের ভোট নিয়ে ভাবলেই হবে না, বরং প্রত্যেকের নিজ নিজ পরিবারের ভোটও নিশ্চিত করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com