বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ‘জানবো জানাবো, দূর্নীতি রুখবো’ এই শ্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরীক কমিটির সহযোগীতায় একর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সচেতন নাগরীক কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য নুরজাহান বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ হোসেন চৌধুরী (হোসেন নানা)। এসময় উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ আনোয়ার জাহিদ, কাজী জাহাঙ্গির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, শিশু সংগঠক জিন কৃষ্ণ দে, টিআইবি বরিশাল এরিয়া ম্যানেজার মনিরুল ইসলামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুভংকর চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তরা বলেন, এখনো অনেক সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সিটিজেন চ্যার্টার বোর্ড স্থাপন করাসহ প্রতিষ্ঠানগুলোতে তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়ার দাবী উঠেছে। এসময় তারা দেশের সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে দূর্নীতি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এর পূর্বে সকাল সাড়ে নয়টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইকবাল আকতারের নেতৃত্বে নগরীতে একটি র‌্যালি বেড় করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক দপ্তরে এসে শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com