সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
গভীর জঙ্গলে অভিযানে ‘অফিসার’ নিরব

গভীর জঙ্গলে অভিযানে ‘অফিসার’ নিরব

বিনোদন ডেস্ক ॥ গাজীপুরের গভীর জঙ্গলে টান টান উত্তেজনায় চলছে অভিযান। শত্রু নিধনে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন একজন স্পেশাল ফোর্সের অফিসার। হাতে আসা ছবিগুলো দেখে যে কেউ ভড়কে যেতে পারে- ভাওয়াল বনে নিশ্চই সত্যি সত্যি বড় কোনো অভিযান শুরু হয়েছে! কিন্তু ঘটনা সেরকম কিছু না। সেটা মোটেও কোনো অভিযান নয়, চলছে চলচ্চিত্রের শুটিং। গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে নিরব-জলি জুটির প্রথম ছবি ‘অফিসার রিটার্নস’ ছবির শুটিং। ঢাকা ও গাজীপুরে প্রথম লটে ১০ দিন শুটিংয়ের নির্ধারিত ডিউরেশন ছিল। এ লটে গাজীপুরের ভাওয়াল বনের গভীরে বেশ কিছু অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়। এ লটে নায়িকার কোনো দৃশ্যায়ন ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ বাহিনী ‘স্পেশাল ফোর্স’। এই বাহিনীর একজন ডেডিকেটেড অফিসার স্বাধীন মাহমুদ। যিনি অপরাধ দমনে আপসহীন। স্বাধীন মাহমুদের চরিত্রে নিজেকে দৃশ্যমান করেছেন চিত্রনায়ক নিরব। এখানে তাকে পূর্বের চেয়ে ভিন্ন লুকে দেখা যাচ্ছে। নিরব বলেন, বেশ চ্যালেঞ্জিং কাজ এটা। প্রথম লটের শুটিং আরো চ্যালেঞ্জের ছিল। বনের এতো গভীরে যেখানে মানুষজনের সচরাচর চলাচল নেই, এমন একটি সুনসান জায়গায় শুটিং হয়েছে যে মাঝে মধ্যে নিজেরই ভয় লেগে যাচ্ছিল। তবে ভালো কাজ হয়েছে, আমি তৃপ্ত। গত মে মাসে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে বন্ধন বিশ্বাসের ‘অফিসার রিটার্নস’ ছবির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন চিত্রনায়ক নিরব ও জলি। মহরত হলেও শিডিউলজনিত কারণে তখন ছবির শুটিং শুরু হয়নি। নিরব-জলি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন আলেক জান্ডার বো, সাদেক বাচ্চু, শক্তি খান, নিশু, শিমুল খান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com