রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ

তোপের মুখে সাবেক হুইপ শহীদুল হক জামাল

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল সাক্ষাতকার দিতে গিয়ে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ের সন্মুখে নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন।
এসময় অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টুর অনুসারীরা তাকে ধাওয়া করেন। সোমবার সকাল সাড়ে ৯টায় বরিশাল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ শহীদুল হক জামাল দলের চেয়ারপার্সনের গুলশান্থ কার্যালয়ে পৌঁছালে তাকে ধাওয়া দেয় প্রতিপক্ষরা। এসময় তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগালও করা হয়। পরে সিনিয়র নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংস্কার পন্থির অপবাদে দল থেকে বহিস্কৃত হয়ে দীর্ঘ ১০ বছর নির্বাসনে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে সম্প্রতি দলে ফিরিয়ে নেওয়া হয়। তিনি ১৯৯১,২০০১ ও ২০০৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পূর্বের বানারীপাড়া-স্বরূপকাঠি আসন থেকে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে সংস্কারপন্থীর অভিযোগে ২০০৮ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে বরিশাল-২, পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে দলের বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিস্কার করা হয়। মুরগী মার্কা নিয়ে ওই নির্বাচনে তিনি বিজয়ী হতে না পারলেও তার প্রার্থীতার কারণে বিএনপির প্রার্থীদের ভরাডুবি ঘটে। এরপর তাকে ওইসব আসনের নেতাকর্মীরা তাকে মুরগী জামাল খেতাব দেয়। সম্প্রতি জামালকে দলে ফিরিয়ে নেওয়ার পর থেকেই মনোনয়ন নিয়ে চ্যালেঞ্জে পড়েন ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস. শরফুদ্দিন আহমেদ সান্টু। ক্ষোভের সৃষ্টি হয় তার অনুসারীদের মাঝে। তাদের অভিযোগ দলের দুঃসময়ে কোথায় ছিলেন শহীদুল হক জামাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com